জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা দুইটি লিভ টু আপিলের ওপর সোমবার আদেশ দেবে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন।
একই সঙ্গে আদালত খালেদা জিয়ার পক্ষে আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার ক্ষেত্রে করা অন্য লিভ টু আপিলের ওপর শুনানি সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে খারিজ করে দেয়া হয়। এই আদেশের বিরুদ্ধে চলতি বছর পৃথক দুইটি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা আবেদন হাইকোর্টে খারিজ করা হয়। এর আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।