প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা রবিবার শুরু হয়েছে। ইংরেজি বিষয়ের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হবে।
এবারের পরীক্ষায় অংশ নেবে ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে তিন লাখ ৫ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হচ্ছে।