বিএনপি নেতা ফজলুর রহমানের ৬ মাসের জামিন

রাষ্ট্রদ্রোহের মামলায় সুপ্রিম কোর্ট বারের সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমানকে ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ এবি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্টদ্রোহ মামলায় গত সপ্তাহে নিম্ন আদালতে আত্মসমর্পন করে জামিন চান তিনি। কিশোরগঞ্জ জেলা জজ আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠায় তাকে। ওই জামিন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে তিনি রিভিশন মামলা দায়ের করেন। শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেয়।