জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প, আহত ৩৯

জাপানের মধ্যাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৩৯ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রাত ১০ টা ৮ মিনিটে টোকিও’র উত্তর-পশ্চিমাঞ্চলের নাগানো অঞ্চলের উত্তরে ভূপৃষ্টের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হেনেছে।
জাপান সরকার রবিবার জানায়, ভূমিকম্পে ৩৯ জন আহত এবং পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ও পানির পাইপ ভেঙে গেছে।
সংবাদ সংস্থা জিজি জানায়, ভূমিকম্পের পর ভেঙে পড়া বাড়িঘরের মধ্যে প্রায় ৩০ জনের মত আটকা পড়ে। পরে অবশ্য তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আগামী সপ্তাহে আবারো শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ আবহাওয়া সংস্থা।