পরমাণু সংক্রান্ত আলোচনা এক বছর পর্যন্ত চলতে পারে : ইরান

 
ইরান বলছে রবিবার নাগাদ কোন চুক্তি না হলে বিশ্বের শক্তিধর দেশগুলোর নেতাদের সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনা এক বছর পর্যন্ত চালিয়ে যেতে দেশটি প্রস্তত রয়েছে। 
ইরানের একটি সূত্র একথা জানিয়ে বলছে, এ সময়সীমা বাড়ানো হবে জেনেভা চুক্তির আওতায় । এই চুক্তির আওতায় ইরান অবরোধ সামান্য শিথিলের বিনিময়ে পরমাণু কর্মসূচি হ্রাস করেছে। এএফপি