রাজধানীতে দুই বিদেশি নাগরিক গ্রেফতার

 
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা রবিবার রাজধানীর উত্তরার এক বাসায় অভিযান চালিয়ে ২ জন বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে। 
র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৩নং সেক্টরের ১২ নম্বর রোডের ২১নং বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। 
গ্রেফতারকৃতরা গিনির নাগরিক। তাদের কাছে কোন বৈধ ভিসা, পাসপোর্ট ও ওয়ার্ক পারমিট নেই।
র‌্যাব সূত্রে জানা যায়, কতিপয় বিদেশী নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছে। তারা বিভিন্ন জাল টাকা, আমদানি নিষিদ্ধ দ্রব্যাদি বাজারজাতকরণ, অবৈধ মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা ও ভিওআইপি ব্যবসার সাথে জড়িত বলে র‌্যাব জানায়।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।