স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বহাল এবং একই সঙ্গে সংসদ অধিবেশন চলমান থাকায় তাকে গ্রেফতারে কিছুটা জটিলতা রয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, তাকে গ্রেফতারের জন্য স্পিকারের অনুমতি নিতে হবে।
হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্য পদ হারানো আব্দুল লতিফ সিদ্দিকী দেশে ফিরেন।