আপনি পাঁচ বছর পর রাষ্ট্রপতি হবেন

প্রচলিত ধারণা এই যে, জ্যোতিষীর কাছে যান এবং তাদের ভবিষ্যতবাণীতে বিশ্বাস করেন গ্রামের সহজ সরল স্বল্পশিক্ষিত কিংবা নিরক্ষর মানুষ। কিন্তু গতকাল সোমবার রাজস্থানে দেখা  গেল বিপরীত চিত্র। এদিন ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি নিজের ভাগ্য গণনার জন্য রাজস্থানের  নামকরা জ্যোতিষী নাথু লালজীর কাছে গিয়েছিলেন। পত্রিকা ও টিভির সাংবাদিকরা খবর পেয়ে তার পিছু নেয়। নাথু লালজী শিক্ষামন্ত্রীকে নিরাশ করেননি। তিনি স্মৃতিকে বলেছেন, পাঁচ বছর পর তিনি ভারতের রাষ্ট্রপতি হবেন!

পরে সাংবাদিকরা স্মৃতির মন্তব্য জানতে তার কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমি যা করছি এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। সব ব্যাপারে আপনাদের মাথা ঘামাতে হবে? আমি সরকারি খরচে জ্যোতিষীর কাছে যাইনি। যতক্ষণ পর্যন্ত না আমি সরকারি দায়িত্বে অবহেলা করছি ততক্ষণ আপনারা আমাকে অভিযুক্ত করতে পারেন না।’ -এনডিটিভি