যে কোনো মুহূর্তে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

ধর্মীয় অনুভুতিতে আঘাত করা, মন্ত্রিসভা ও ক্ষমতাসীন দল থেকে অপসারিত আবদুল লতিফ সিদ্দিকী হঠাৎ করে দেশে ফেরায় নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরির পরিপ্রেক্ষিতে সরকার তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাতে সাংবাদিকদের জানিয়েছেন, লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে হরতালসহ কঠোর কর্মসূচির হুমকি দেয়। বুধবারের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হবে বলেও তারা ঘোষণা দেয়।