ব্যবসায়ী নজরুল হত্যা মামলা: দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ বন্দরের ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে সোমবার। রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. রানা ও মুসলেহ উদ্দিনকে আড়াই লাখ টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা নিহত নজরুলের পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আসামীদের তিনজনই পলাতক রয়েছেন।