ধানমন্ডি থানায় লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণ

রাজধানীর ধানমন্ডি থানায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক। 
ওসি আবু বকর সিদ্দিক জানান, লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ করেছেন। তাকে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সকালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়ে আইনি জটিলতা নেই। এখন তাকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে।