আলঝেইমার রোগ এবং চিন্তা, উপলব্ধি ও কাজের মধ্যে সমন্বয়হীনতার জন্য মস্তিষ্কের একটি দুর্বল জায়গা রয়েছে। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা স্ক্যান ব্যবহার করে নির্ভুলভাবে তা সনাক্ত করেছেন। খবর বিবিসি’র।
বয়ঃসন্ধিকাল এবং বয়স বাড়ার সময় মানসিক বিপর্যস্ত হওয়ার আগে মস্তিষ্ক-এলাকা দেরিতে পূর্ণতায় সম্পৃক্ত হয়।
সে মুর্হূতে, চিকিৎসকের জন্য ভবিষ্যৎবাণী করা কঠিন কোন লোকটি এ অবস্থায় উন্নতি করতে পারবে।
পিএনঅ্যাএস নিবন্ধে প্রকাশিত গবেষণায় এ ব্যাপারে অভিজ্ঞরা বলেন, যারা এ রোগের ঝুঁকিতে রয়েছে প্রাপ্ত ফলাফল প্রথম পর্যায়ে রোগ নির্ণয়ে সম্ভাব্যতার ইঙ্গিত দেয়।
যদিও তারা সতর্কতা অবলম্বন করে বলছে, ‘চিকিৎসার কাজে কীভাবে এ উত্তেজনাপূর্ণ আবিষ্কার নিয়ে আসা যায় এ জন্য আরো অনেক বেশি গবেষণা দরকার।’