সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার মহানগর হাকিম আতিকুর রহমান এই আদেশ দেন।
গত ২ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলা দায়ের করেন অ্যাডভোকেট আবেদ রাজা। ঐ মামলায় গত ২৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গতকাল সোমবার আবেদ রাজা গ্রেফতারি পরোয়ানা তামিল করে আসামিকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার জন্য দরখাস্ত দাখিল করেন। আদালত সেই মর্মে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের একটি নির্দেশ প্রেরণ করেন।
আজ ধানমন্ডি থানায় আত্মসমর্পণের পর তাকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে সিএমএম আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।