দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে তাকে এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
আগামী ২৬ নভেম্বর কাঠমান্ডুর ভ্রীকুটি মণ্ডপের সিটি হলে রাষ্ট্রীয় সভাগৃহে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন— অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, চিপ হুইপ আ স ম ফিরোজ, ক্যাবিনেট সচিব এবং তিন বাহিনীর প্রধানগণ এ সময় বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। খবর বাসসের।

১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘শান্তি ও সমৃদ্ধির জন্য আরো ঘনিষ্ঠ সম্পর্ক।’ সম্মেলনের প্রথম দিনে সম্মেলন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, আফগান প্রেসিডেন্ট ড. আশরাফ গনি আমজাদি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়েমেন আবদুল গাইয়ুমের সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সার্কের অন্যান্য নেতৃবৃন্দ কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রেসিডেন্ট ড. রামবরণ যাদবের সঙ্গে সাক্ষাত্ করবেন। তারা নেপালের রাষ্ট্রপতির দেয়া ভোজসভায়ও যোগ দেবেন।
২৮ নভেম্বর দুপুরে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।