মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

কুষ্টিয়ার মিরপুরে আশিক ইকবাল ইমন (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন বাবা। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। 

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, ইমন মাদকাসক্ত হওয়ায় তার বাবা নজরুল ইসলাম বাবলু ইমনকে পুলিশে সোপর্দ করেন। পরে  তাকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ এর ৩৬ টেবিলের ২১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময়ে মিরপুর থানার এসআই মিজানুর রহমান, এএসআই আশরাফ  প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: ঢাকা উত্তরে মঙ্গলবার থেকে মোটরসাইকেল, বুধবার থেকে যান বন্ধ

ইত্তেফাক/জেডএইচ