আয়-ব্যয়ের হিসাব দিল আওয়ামী লীগ

 
 জাতীয় রাজস্ব বোর্ডের অধীন এক নম্বর অঞ্চলে ২০১৪-১৫ কর বর্ষের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
মঙ্গলবার দুপুরে সেগুন বাগিচায় উপ-কর কমিশনের কার্যালয়ের দলটির পক্ষে দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ আয় ব্যায়ের হিসেব জমা দেন। এ সময়ে এবিএম এ্যডভোকেট রিয়াজুল কাউসার সঙ্গে ছিলেন। 
আবদুস সোবহান গোলাপ বাসসকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এ হিসেব জমা দেয়া হয়। 
এ সময়ে ১২ কোটি ৬০ লাখ টাকা আয় এবং ব্যয় ৬ কোটি ৭০ লাখ টাকা দেখানো হয়েছে।