‘আত্মহত্যা’ বলে দেয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাবার আবেদনে মেয়ে ডা. শামারুখ মাহজাবিনের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
নুরুল ইসলামের আবেদনে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এই নির্দেশ দিয়ে তা বাস্তবায়ন করতে ঢাকার জেলা প্রশাসককে তা বাস্তবায়ন করতে বলেছেন।
মেয়ের মৃত্যুর জন্য নুরুল ইসলাম শুরু থেকেই তার জামাতা হুমায়ুন সুলতান এবং তার বাবা সাবেক এমপি খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগমকে দায়ী করে আসছেন।
টিপু সুলতানের পরিবার শামারুখের মৃত্যুকে আত্মহত্যা দাবি করলেও নুরুল ইসলামের অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিক্যালে শামারুখের ময়নাতদন্তের পর প্রতিবেদনে একে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়।
নুরুল ইসলামের অভিযোগ, আওয়ামী লীগ নেতা টিপু ও তার চিকিত্সক স্ত্রী ময়না তদন্ত প্রভাবিত করেছেন।