আত্মঘাতী হামলায় নাইজেরিয়ায় ৬০ জন নিহত

 
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে বলে খবরে জানিয়েছে আল জাজিরা। তবে বিবিসি বলছে নিহতের সংখ্যা ৩০। জনপূর্ণ একটি বাজারে নারী হামলাকারীরা দুইটি বিস্ফোরণ ঘটায় বলে জানা গেছে।
প্রথম বিস্ফোরণের পর লোকজন হতাহতদের উদ্ধার করতে জড়ো হলে একজন নারী আত্মঘাতী হামলাকারী দ্বিতীয় বিস্ফোরণটি ঘটায়। হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলা চালিয়ে থাকতে পারে। এ ব্যাপারে সরকারের তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মাইদুগুগুরিতে বোকো হারামের শক্তিশালী অবস্থান রয়েছে। সহিংসতার কারণে মাইদুগুগুরিসহ উত্তর পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করে রেখেছে নাইজেরিয়া সরকার।