বিদেশি শ্রমিকদের অবস্থানের অনুমতিপত্রের (আকামা) মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করতে যাচ্ছে সৌদি আরব। বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মঙ্গলবার গালফ নিউজ-এর এক খবরে একথা বলা হয়েছে।
তবে ঠিক কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।