মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের কালসী এলাকায় বাসের ধাক্কায় এক সেনাসদস্য নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী দুটি গাড়িতে আগুন দেয়। পরে অগ্নি নির্বাপক বাহিনী গিয়ে আগুন নেভায়। কালসীর ইসিবি মোড় এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম নাজমুল হক। তিনি সাভার সেনানিবাসে ইপিসি ১৭-তে প্রেষণে কর্মরত ছিলেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুল হক সাংবাদিকদের বলেন, বাসের ধাক্কায় সেনাবাহিনীর ওই সদস্য মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই উত্তেজতি জনতা সেখানে দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।