ক্রেডিট কিংবা ডেবিট কার্ড দিয়ে এটিএম মেশিন থেকে বৈধভাবে টাকা তোলা যায়। কার্ড ছাড়া টাকা তোলা যায় না। রবিবার রাতে দিল্লির এক চোর টাকা চুরি করতে নারেলা এলাকার এক এটিএম বুথে ঢুকে টাকা না পেয়ে মেশিনটিই চুরি করে নিয়ে গেছে। পুলিশ ওই সেয়ানা চোরকে হন্যে হয়ে খুঁজে চলেছে।
জানা গেছে, চোরটি চুরি করার আগে ওই বুথের বাইরে থাকা ল্যাম্বপোস্টটি ভেঙে ফেলে এলাকাটি অন্ধকার করে নেয়। এরপর সে ভেতরে ঢুকে ক্যাশ ডিসপেনসার মেশিন তুলে নেয়। তার চুরির দৃশ্য যাতে সিসিটিভি ক্যামেরাতে ধরা না পড়ে সেজন্য সে বুথের ভেতরের ক্যামেরাও চুরি করে নিয়ে যায়। -টাইমস অব ইন্ডিয়া