না’গঞ্জে দুই গার্মেন্টের ৭৪৬ শ্রমিক চাকরিচ্যুত

জেলার দুই গার্মেন্টের ৭৪৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে মালিকপক্ষ। গতকাল মঙ্গলবার তৌফিক সুয়েটারের ৩১০ জন শ্রমিক ও এনটি অ্যাপারেলসের ৪৩৬ জন শ্রমিককে বকেয়া পাওনাদি পরিশোধ করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি কাউসার আহমেদ পলাশ জানান, বিকেএমইএ’র পরিচালক আবু আহাম্মেদ সিদ্দিকের মালিকানাধীন শোভন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে অবস্থিত তৌফিক সুয়েটার লিমিটেডের ৩১০ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। গতকাল শহরের বালুরমাঠস্থ বিকেএমএই’র কার্যালয়ে শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হয়।
সমাজতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ জানান, গতকাল বিসিকে এনটি অ্যাপারেলসের অফিসকক্ষে ৪৩৬ জন শ্রমিককে এক মাসের বেতন, ওভার টাইম ও যাদের চাকরির বয়স ৪ বছরের উপরে তাদের এক মাসের বেসিক প্রদান করে চাকরিচ্যুত করে মালিকপক্ষ।

বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) ও লেবার অ্যাফেয়ার্স অন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক এর সত্যতা স্বীকার করেছেন।