গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারায় পুলিশ প্লাস্টিকের একটি বস্তায় নয় বছরের শিশুকন্যার লাশ উদ্ধার করেছে। ফারজানা তৃতীয় শ্রেণিতে পড়ত। পুলিশ জানিয়েছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ফারজানার বাবা ফারুক হোসেন গাড়িচালক। দুই বোনের মধ্যে সে বড়।
নিহত ফারজানার মামা হাসিবুল ইসলাম জানান, গত সোমবার সন্ধ্যায় পেনসিল কিনতে বাসা থেকে বের হয়েছিল ফারজানা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তাঁরা ভাটারা থানায় বিষয়টি জানান। পরে গতকাল দুপুরে পুলিশ তাঁদের ফোন করে ফারজানার লাশ পাওয়ার খবর জানায়।
স্বজনেরা জানান, বাড়ি থেকে ১৫০ গজ দূরের দোকানে তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, ফারজানা সেখান থেকে পেনসিল কিনেছিল। ওই দোকান থেকে বাড়িতে হেঁটে আসার পথে তাকে কেউ ধরে নিয়ে যায়।
ভাটারা থানার এসআই নজরুল জানান, তাঁদের ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।