রাজধানীর তেজগাঁওয়ে একটি সাইকেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার মেঘনা সাইকেল ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।