নিয়ম না মানায় পথচারীদের জরিমানা

 
ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করায় বুধবারও পথচারীদের জরিমানা করা হয়েছে। দুপুর পর্যন্ত শতাধিক পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীর রূপসী বাংলা মোড় থেকে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত এই অভিযান চলছে।
অপরাধের ধরণ অনুযায়ী ঝুঁকিপূর্ণ রাস্তা পার হওয়ায় ৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা আদায়ের বিধান রাখা হয়েছে।
এর আগে বুধবারও অভিযান পরিচালনা করে প্রথম দিনেই ৩৩১ জনকে জরিমানা করা হয়েছে।