খাগড়াছড়ির স্বনির্ভর এলাকার একটি গোডাউনে অবৈধভাবে গ্যাস স্থানান্তরিত করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আব্দুল হামিদ, মো. জমির এবং ভুবন চাকমা নামে তিনজনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তারা মারা যায় বলে নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো। এর আগে রবিবার সকালে অপর একজন দগ্ধ ভূবন বিকাশ চাকমা মারা যায়।
গত ১৯ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি গ্যাসের গোডাউনে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা শ্রমিকসহ মোট ৭জন দগ্ধ হয়।
আরও পড়ুনঃ মনপুরায় ঘূর্ণীঝড়ে একটি স্পিডবোটসহ ১০ মাছ ধরা ট্রলার বিধ্বস্ত
দগ্ধদের মধ্যে প্রথমে আশঙ্কাজনক ৪ ব্যক্তিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয় সোমবার সকালে।
ইত্তেফাক/নূহু