সঞ্জয় লিলা বানসালির সিনেমা বাজিরাও মাস্তানির শুটিং চলার সময় বেহুঁশ হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মুম্বাইয়ে শুটিং চলার সময় এই ঘটনাটি ঘটে। এসময় একটি দৃশ্যের জন্য তাকে দশ বার পর্যন্ত শট দিতে হয়েছে। আর এমনিতেও সেদিন তাকে দুর্বল দেখাচ্ছিল। একই দৃশ্যে বার-বার শট দেয়ার এক পর্যায়ে সেটের উপর পড়ে যান তিনি।
তার আকস্মিক বেহুঁশ হয়ে পরায় ডাক্তারের পরামর্শে ছয় ঘণ্টা বন্ধ রাখা হয় ছবির শুটিং। সূত্র: জি নিউজ