ইংরেজি শিখতে ৬শ’ মাইল পাড়ি!

আন্তর্জাতিক ভাষা ইংরেজি শেখার আগ্রহটা অনেকের। কিন্তু এই ভাষা শিখতে যদি কাউকে ৬শ’ মাইল পাড়ি দিতে হয় তাহলে সেটা অসম্ভবই বটে! অত্যাধুনিক যুগে এই অসম্ভব কাজটিই সম্ভব করছে জাপানের একদল শিক্ষার্থী।

ব্রিটেনে হয়তো জাপানি নাগরিকদের আগমন বাড়বে। এই আশা নিয়েই ব্রিটেনের সংস্কৃতি শিক্ষা দিতে জাপানে ব্রিটিশ কাউন্সিল একটি ওয়ার্কশপের আয়োজন করেছে। এই ওয়ার্কশপে ইংরেজি শেখানোর পাশাপাশি বিভিন্ন সিনেমাও দেখানো হয়। এর প্রতি জাপানি শিক্ষার্থীদের আকর্ষণ এত বেশি যে টোকিওর লিদাবাসিতে আয়োজিত এই ওয়ার্কশপে ৬শ’ মাইল দূর থেকে পাড়ি জমাচ্ছে। ইংরেজির শিক্ষিকা সারাহ গ্রিট জানিয়েছেন, এই ওয়ার্কশপ জাপানের শিক্ষার্থীদের প্রবলভাবে আকর্ষণ করেছে। তারা নিজেদের সমাজের বাইরে ব্রিটেন সম্পর্কে জানতে চেষ্টা করছে। প্রতিদিনই প্রায় একশ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিচ্ছে। - ডেইলি এক্সপ্রেস