যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা বিসওয়াল তিনদিনের সফরে বৃহস্পতিবার ঢাকা আসছেন। সফরে নিশা বিসওয়াল সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক সম্প্রদায়, তৈরি পোশাক শিল্প খাতের নেতৃবৃন্দ ও কর্মী এবং বিরোধী দলীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাত্ করবেন। এ ছাড়াও তিনি গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব পীস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিপসট) সফর করবেন। তিনি ২৯শে নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।