জাতিসংঘের টেকনোলজি ব্যাংক প্যানেলে ফেরদৌসী কাদরী

জাতিসংঘের প্রস্তাবিত ‘টেকনোলজি ব্যাংক অ্যান্ড সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্টিং মেকানিজম’ এর উচ্চ পর্যায়ের পরামর্শক প্যানেলের  সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরীর নামও রয়েছে। বুধবার জাতিসংঘের এক বিবৃতির মাধ্যমে এই নাম ঘোষণা করা হয়।
 
জতিসংঘের মহাসচিব বান কি মুন ঘোষিত এই প্যানেলে ১০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। এই সদস্যরা টেকনোলজি ব্যাকের কাঠামো এবং পরিচালনা পদ্ধতি নির্ধারণে পরামর্শ দেবেন। এছাড়া প্রযুক্তি হস্তান্তরের মধ্য দিয়ে টেকনোলজি ব্যাংক কিভাবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) টেকসই উন্নয়ন এবং অবকাঠামোগত রূপান্তরের গতি ত্বরান্বিত করতে পারে সে বিষয়ে সুপারিশমালা তৈরি করবেন।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে এই প্যানেল তাদের প্রথম বৈঠক করবে।
এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন- রুয়ান্ডার রোমেইন মুরেঞ্জি, যিনি ইটালির ‘ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্স’ এর নির্বাহী পরিচালকের দায়িত্বে রয়েছেন। এছাড়া  সুদানের মোহামেদ হাসান, যুক্তরাষ্ট্রের ব্রুস লেহম্যান, দণি আফ্রিকার টেবেলো নাইওকং, ডেনমার্কের ডোর্ট ওলেসেন, নেপালের পোশ রাজ পান্ডে, হাইতির মিশেল দুভিভিয়ের পিয়েরে-লুইস, বাংলাদেশের ফেরদৌসী কাদরী, চীনের ফ্যাঙ জিং, তুরস্কের হাকান কারাতাস এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত স্বল্পন্নোত দেশ ও ুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের দায়িত্বে থাকা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল গায়েন চন্দ্র আচার্য।
বাংলাদেশের গবেষক ফেরদৌসী কাদরী বর্তমানে আইসিডিডিআর,বি’র ‘সেন্টার ফর ভ্যাকসিন সায়েন্সেস’ এর পরিচালকের দায়িত্ব পালন করছেন। কলেরার ভ্যাকসিন উন্নয়নে তার দীর্ঘ ২৫ বছরের অবিজ্ঞতা আছে। এছাড়া অন্যান্য সংক্রামক রোগের বিষয়ে বিশেষ জ্ঞান আছে। ২০১৩ সালে দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অব সায়েন্সের বার্ষিক সম্মেলনে তিনি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান পুরস্কার লাভ করেন।