লতিফের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

 
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড.ইউনুছ আলী আকন্দ।
এর আগে বুধবার ইউনুছ আলী আকন্দ বিষয়টির ওপর একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছিলেন।
আইনজীবী ইউনুস আলী আকন্দ জানিয়েছেন, রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।
রিটে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারসহ চারজনকে বিবাদী করা হয়েছে।