কিছুদিন ধরে বলিউড পাড়ায় সোনাক্ষি সিনহা ও অর্জুন কাপুরের প্রেম নিয়ে গুঞ্জন চলছে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন সোনাক্ষি।
সোনাক্ষি সিনহা বলেছেন, আমি এই গুজব নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতে চাই না। যে এই বিষয় নিয়ে লিখেছেন তাকে জিজ্ঞাস করুন। আমরা যদি একসঙ্গে কাজ করি ও সিনেমা দেখি তবে তার মানে এই নয় যে আমরা প্রেম করছি।
এদিকে মেগাস্টার রজনীকান্তের সঙ্গে ‘লিঙ্গা’ সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি সোনাক্ষি।
‘লিঙ্গা’ সম্পর্কে তিনি বলেন, সিনেমার দুইটি অংশ রয়েছে। একটিতে বর্তমান ও অন্যটি ১৯৪০ সাল। গল্পটি সুন্দর ও রোমান্টিক আগ্রহের চেয়ে বেশি কিছু। একজন সাপোর্টার হিসেবে আমাকে দেখা যাবে, যে তাকে (রজনীকান্ত) উৎসাহ প্রদান করবে। তাই এটি আমার জন্য অনেকটা সহজ। রজনী স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। সূত্র: এনডিটিভি।