স্টাইলে গুরুত্ব দিচ্ছে সনি

 
আগামী বছর বাজারে শুরুতে আসতে যাচ্ছে সনির পরবর্তী স্মার্ট ওয়াচ। প্রযুক্তি পণ্য সাইট ব্লুমবার্গ জানিয়েছে, ফিচারের চেয়ে স্টাইলেই বেশি গুরুত্ব দিচ্ছে সনি।
খবরে আরো জানানো হয়েছে স্মার্ট ঘড়িটির ডায়াল ছাড়াও বেল্টের উপরের অংশটি ডিসপ্লে হিসেবে কাজ করবে। এর জন্য সনি ই-পেপার নামের নতুন এক ধরণের প্রযুক্তি ব্যবহার করতে পারে বলে ধারণা করছে প্রযুক্তি বিশ্লেষকরা।
পরিধেয় প্রযুক্তির বাজার তুলনামূলকভাবে এখনো ছোট হলেও ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রযুক্তি পণ্য নির্মাতারা নিত্য নতুন পণ্য নিয়ে বাজারে হাজির হচ্ছে। স্যামসাং, পেবেল, এলজি, অ্যাপল, মাইক্রোসফট ইতিমধ্যে পরিধেয় স্মার্ট যন্ত্র বাজারে নিয়ে এসেছে।