ম্যাসাজ পার্লারে চারপেয়ে কাস্টমার

মানুষ ম্যাসাজ পার্লারে যান শরীর ম্যাসাজ করানোর জন্য। এটি শরীরের জন্য আরামদায়ক ও রক্ত সঞ্চালনের জন্য কার্যকরী। তবে ব্যায়বহুল হওয়ায় ম্যাসাজ পার্লারে সাধারণত অবস্থাসম্পন্ন পরিবারের লোকজন যাতায়াত করে থাকেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর সেলাহ বার একটি ম্যাসাজ পার্লার দিয়েছেন যেখানে মানুষ তার ম্যাসাজ সার্ভিস পাবে না। সেই পার্লার কেবলমাত্র চারপেয়ে জন্তুদের জন্য! বিশেষ করে কুকুরদের অগ্রাধিকার। কুকুরের মনিবরা তাদের প্রিয় কুকুরটার বডি একটু ম্যাসাজ করানোর জন্য যাচ্ছেন তার ওই পার্লারে। কাস্টমারের ভীড় দেখে তিনি তার পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তারপরেও প্রতিদিন অগণিত চারপেয়ে কাস্টমার বডি ম্যাসাজ করাতে ঢুকছে তার পার্লারে। সেলাহ জানান, তিনি ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত এক একটি কুকুরকে ম্যাসাজ করছেন। আমি কিছু কৌশল ব্যবহার করি, সে কৌশলের কারণে আমার হাতের ছোয়া পেয়েই কুকুররা আরামে ঘুমিয়ে পড়ে! -ডিপিআই