‘মারণাস্ত্র’ নিয়ে হত্যার চেষ্টা

হত্যাচেষ্টাকে যেকোন দেশের আইনে গুরুতর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হয়। আর যদি হত্যাচেষ্টায় প্রাণঘাতি কোনো অস্ত্র ব্যবহার হয় তবে মামলা আরো জোরালো হয়। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি ‘হত্যাচেষ্টার’ মামলা গণমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, নাথান নামের এক যুবক আরেক যুবককে ‘মারণান্ত্র’ নিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন। আরেকটু হলেই তিনি তাকে মেরে ফেলেছিলেন! নাথান নিজেকে নির্দোষ দাবি করার পরেও পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

কিন্তু আসল ঘটনা প্রকাশ হতেই হাস্যরসের সৃষ্টি হয়েছে। মামলায় যে ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পুলিশ পেয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, নাথান পাকা কলা খাচ্ছিলেন। তার হাতে থাকা একটা লম্বা কলা রসিকতা করে ওই লোকটার দিকে তাক করতেই তিনি সেটিকে পিস্তল ভেবে অজ্ঞান হয়ে যান। এরপর জ্ঞান ফেরার পর ‘মারণাস্ত্র দিয়ে হত্যাচেষ্টা’র মামলা করেন। -এপি