অনথিভুক্ত অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্ভুত মানবিক সংকট দিন-দিন ঘনীভূত হচ্ছে। আর এই সংকট মোকাবিলায় স্থানীয় সময় বৃহস্পতিবার ইটালির রাজধানী রোমে বৈঠকে বসেছে ইউরোপ ও আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীরা। খবর আল-জাজিরার।
এর আগে সাত শর বেশি পুরুষ, মহিলা ও শিশুদের নিয়ে গ্রিসের একটি দ্বীপে যাওয়ার পথে একটি পাচারকারী জাহাজকে আটক করা হয়। এর পরই রোমে এ আলোচনায় বসল দুই মহাদেশের মন্ত্রীরা। সেখানে বিষয়টি নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছে বলে জানা গেছে। এই বছর ভুমধ্যসাগর হয়ে ইউরোপ অতিক্রম করতে যেয়ে প্রায় তিন হাজার অভিবাসী সাগরে ডুবে মারা গেছে।