কুমিল্লার সমাবেশে বাধা দেয়া হচ্ছ: রিজভী

 
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শনিবার কুমিল্লায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশকে কেন্দ্র করে  সরকার নানা অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালাচ্ছে। 
শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মিলনে তিনি বলেন,  কুমিল্লা জেলা নেতারা আমাদের জানিয়েছেন, দাউদকান্দি ও চান্দিনাসহ বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন বিএনপির নেতা-কর্মীদের ভীতি প্রদর্শন করছে। পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে, তোরণ নির্মাণে বাধা দিচ্ছে।
কুমিল্লার টাউন হল মাঠে  শনিবার বেলা ২টায়।  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা রয়েছে। 
রিজভী অভিযোগ করেন, বিরোধী দলের সভা-সমাবেশে বাধা দেওয়া আওয়ামী লীগের দীর্ঘদিনের জন্মগত বৈশিষ্ট্য। তারা নিজেদের ছাড়া কাউকে গণতান্ত্রিক চর্চা করতে দেয় না।
সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, হাবিবুর রহমান হাবিব, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, মীর নেওয়াজ আলী, এএফএম ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।