কল্যাণপুরে বাসচাপায় ইফা কর্মকর্তা নিহত

 
 
 
 
 
রাজধানীর কল্যাণপুরে বাসের নিচে চাপা পড়ে রফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে কল্যাণপুরের খালেক সিএনজি স্টেশনের সামনে মিরপুর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক গাইবান্ধার সাদুল্যাপুর থানা ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সুপারভাইজার ছিলেন।
মিরপুর থানার এসআই আতাউর রহমান জানান, আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের একটি সভায় যোগ দিতে রফিক বাসে সাদুল্যাপুর থেকে ঢাকায় আসেন। সকাল সাড়ে ৬টার দিকে সামনের সড়ক পার হচ্ছিলেন রফিকুল। ঐ সময় গুলিস্তান-ধামরাই রুটের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।