নাইজেরিয়ায় মসজিদে গাড়িবোমা হামলা: বহু হতাহতের আশঙ্কা

 
নাইজেরিয়ার কানো শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য জড়ো হওয়া মুসুল্লিদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে খবরে জানিয়েছে আলজাজিরা, বিবি ও সিএনএন। হামলায় কত জন নিহত হয়েছে এখনো সুস্পষ্ট কোন সংখ্যা জানা না গেলেও, বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
হামলায় পর পর দুইটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসময় গুলি চালানোরও শব্দ পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।