প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিবিয়ানা গ্যাস ফিল্ডের সম্প্রসারণ প্রকল্প ও বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপলাইন উদ্বোধনসহ নয়টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।
শনিবার হবিগঞ্জ সফরে গিয়ে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন করেন। ঢাকা থেকে হেলিকপ্টার হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাসফিল্ডে পৌঁছান তিনি।