চীনের জিনজিয়াং অঞ্চলে ‘সন্ত্রাসী হামলায়’ ১৫ জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে। ওই অঞ্চলের অধিকাংশ অধিবাসী মুসলিম।
শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপির।
জিনজিয়াংয়ে প্রায়ই জাতিগত হান ও তুর্কিভার্ষী মুসলিম উইঘুরদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
কর্তৃপক্ষ ওই অঞ্চলে সহিংসতার জন্য বরাবরই উইঘুর জঙ্গিদের দায়ী করে আসছে।