জগলুল আহমেদ চৌধুরী বাসের ধাক্কায় নিহত

শনিবার রাত আটটার দিকে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় একটি বাসের ধাক্কায় প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জগলুল আহমেদ চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। জগলুল আহমেদ চৌধুরীর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর লাশ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।