শনিবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সেই মেশকভের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সংকটকে কেন্দ্র করে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞা তুলে নিলে রাশিয়াও তাদের দিক থেকে নেওয়া পাল্টা ব্যবস্থাগুলো প্রত্যাহার করবে। রয়টার্স