বিয়ে উপলক্ষে নতুন গার্লফ্রেন্ড সালমানের বাড়িতে

একটি উপলক্ষই ঘটিয়ে দিল তিন খানের মিলন পর্ব। সালমানের বোন অর্পিতার বিয়ে উপলক্ষে বিয়ে-বাড়িতে  আবারো বন্ধুসুলভ পুরানো রুপে দেখা গেল তিন খান সালমান-শাহরুখ-আমিরকে। আর বিয়ের আসরকেই উপলক্ষ করে সালমানও পরিবার ও বন্ধুদের সঙ্গে নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় ঘটিয়ে দিলেন।
সঙ্গিতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফ’র সঙ্গে ড্র ব্যবধানে ইনিংস শেষ করে খণ্ডিত জীবনের অংশ হিসেবে সালমান আবারো ইউলিয়া ভান্তুরকে নিয়ে প্রেমে মজেছেন। এখন দেখার বিষয় টেস্ট ইনিংস না জীবনময় ইনিংসে গিয়ে গড়াবে সালমান-ইউলিয়া প্রেম তরী। কিবা বলিউড ইনিংস গুছাতেই সালমানের সঙ্গে ইউলিয়ার সম্পর্ক বেছে নেয়া।