ইবোলায় মৃতের সংখ্যা প্রায় ৭০০০ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাত হাজার লোক মারা গেছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কথা জানিয়েছে। খবর: এএফপির।
সংস্থাটি বলছে, পশ্চিম আফ্রিকার সিয়েরালিওন, গিনি ও লাইবেরিয়ায় মোট ১৬ হাজার ১৬৯ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ছয় হাজার ৯২৮ জন।
বুধবার সংস্থাটি ইবোলায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ৬৭৪ বলে উল্লেখ করে। মাত্র দুদিনে এ সংখ্যা ১২শ’রও বেশি বেড়ে যায়।
তথ্য সংগ্রহে সমস্যার কথা উল্লেখ করে সংস্থাটি এর আগে বলেছিল তাদের ধারণা ঘোষিত এ সংখ্যার চেয়ে মৃতের পরিমাণ আরো বেশি।