চালকবিহীন বিমানে স্থাপিত ক্যামেরায় ধারণকৃত আলোকচিত্রে ইউক্রেনের পরিত্যক্ত একটি শহরের পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার স্বরূপ ফুটে ওঠেছে। তিন দশক আগে দেশটির চেরনোবিলে পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণের পর ব্রিটিশ ডকুমেন্টারি নির্মাতা ড্যানি কোক’র সচিত্র প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। খবর দ্য গার্ডিয়ান’র।
পাওয়ার প্লান্ট থেকে শুধুমাত্র অল্পএকটু দূরে যেখানে ৫০ হাজার লোক বাস করতো সেখানে ব্রিটিশ ডকুমেন্টারি নির্মাতা ড্যানি কোক ভ্রমণ করেছিলেন। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল দুর্যোগে ৩১ জন মারা যাওয়ার পর দ্রুত লোক সরিয়ে নেয়া হয় এবং সোভিয়েত ইউনিয়নের পশ্চিমাংশে এবং ইউরোপের ওয়েলস আকাশে বিপুল পরিমাণ বিকিরণ-তরঙ্গ অনু ছড়িয়ে দেয়া হয়।
‘প্রিপাইঅ্যাট ফ্রম পোস্টকার্ডস, চেরনোবিল’ সচিত্র প্রতিবেদনে এলাকাটি প্রথম বারের মতো আকাশ থেকে দেখা গেছে। সিবিএস’র ওপর ‘ইউএস কারেন্ট এফায়র্স প্রোগ্রাম’র ৬৬ মিনিটের একটি কাজের অংশ হিসেবে তিনি এ আলোকচিত্রটি নির্মাণ করেন। যেই আলোকচিত্রটি গত সপ্তাহে সম্প্রচার করা হয়েছে।