আইফেল টাওয়ারে ভেড়াদের বিক্ষোভ!

ভেড়াদের ওপর নেকড়ের আক্রমণের প্রতিবাদে দিসগ্রুন্টল্যান্ডের কৃষকরা অভিনব প্রতিবাদ করেছেন। ভেড়ার পাল নিয়ে রীতিমতো হাজির হয়েছেন প্যারিসের আইফেল টাওয়ারে। তাদের দাবি, সরকার নেকড়দের প্রতি বেশি সদয়। আর ভেড়ার পাল সব সময় উপেতি।
প্রতিদিন ভেড়ার উপর একের পর এক হামলা করছে নেকড়ের দল। চলতি বছর সাড়ে চার হাজারের মতো হামলা হয়েছে। মেষ পালকদের দাবি, এরপরেও নেকড়েদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে কিছু দিনের মধ্যে বেকার হয়ে যাবেন মেষ পালকরা। জীবিকার জন্য ভেড়াদের নিয়ে এই অভিনব প্রতিবাদ করলেন তারা। সূত্র: ওয়েবসাইট।