২১ বছর পরেও ভক্তের নাম ভোলেননি সালমান!

 
বিশাল হৃদয়ের জন্য সালমান খানের সুনাম ছিল আগে থেকেই। সম্প্রতি বোনের বিয়েতে রাজকীয় আয়োজন করে তার পরিচয় দিয়েছেন তিনি। আর এবার ২১ বছর পুরনো এক ভক্তের নাম-ঠিকানা জানিয়ে স্মৃতিশক্তির পরিচয় দিলেন।
প্রায় দুই দশক আগে সালমান খান কেরালার মালাবার পাহাড়ে পরেশ মেহতা নামের এক ভক্তের সাথে দেখা করেছিলেন। এর পর দীর্ঘ ২১ বছর যোগাযোগ না থাকার পরও সেই ভক্তের নাম বলে সবাইকে চমকে দিয়েছেন।
সালমানের এই ভক্তের বয়স এখন ৪২ বছর। তিনি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। কেরালার ঐ এলাকার সুপরিচিত এক গয়না কারিগরের পরিবারে জন্ম পরেশের। পরশের পরিবারের সদস্য ও চলচ্চিত্র পরিবেশক দিনেশ গান্ধীর কাছে সেই ভক্তের কথা শোনেন সালমান। এর পর সবাইকে অবাক করে দিয়ে পরেশের সাথে দেখা করতে কেরালার মালাবারে যান সালমান খান।
এর পর প্রায় ২১ বছর পেরিয়ে গেছে। মালাবারের সেই পরেশ মেহতা সম্প্রতি সালমান খানের সাথে দেখা করতে চেয়েছিলেন। মালাবারের কথা শুনেই সালমান জানতে চান তার ভক্তের নাম পরেশ মেহতা কি না? আর এতেই যার পর নাই বিস্মিত সবাই। সূত্র: ওয়ান ইন্ডিয়া