এইডস দিবস উপলক্ষে অ্যাপল তাদের লোগোর রঙে পরিবর্তন আনছে। সোমবার ১ ডিসেম্বর এইডস দিবসে, সাদার পরিবর্তে লাল রঙে দেখা যাবে অ্যাপলের লোগো। এইডস বিষয়ে সচেতনতা বাড়াতে এই পরিবর্তন বলে জানিয়েছে অ্যাপল।
লোগোর এই পরিবর্তন প্রথম দেখা যাবে অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে অ্যাপলের নিজস্ব রিটেইল স্টোরে লোগোর রঙ ইতিমধ্যে লাল করে দেয়া হয়েছে। এর পর স্থানীয় সময় রাত ১২ টা বাজার সাথে সাথে জাপান, হংকং, চীন, ইউরোপ এবং সবশেষে আমেরিকায় লোগোর রঙ লাল হয়ে যাবে। সূত্র: ম্যাশেবল