ব্ল্যাক ফ্রাইডেতে ক্রেতাশূন্য যুক্তরাষ্ট্রের বিপণিবিতান

 
প্রতি বছর ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রের বিপণিবিতানগুলোতে কেনাকাটার ধুম থাকলেও এবার ছিল ক্রেতাশূন্য। বিক্ষোভে উত্তাল থাকায় বেচাকেনায় দৈন্য দশা ছিল এবার।
গত আগস্টে মিসৌরিতে পুলিশের গুলিতে ১৮ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হয়। অভিযুক্ত পুলিশকে বেকসুর খালাস দেয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের ঝড় শুরু হয়।
আবার ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য বিপণিবিতান ওয়ালমার্টের সামনে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা।
আর এর ফলেই ক্রেতারা বিপণিবিতানগুলোতে না গিয়ে অনলাইনেই সেরেছেন কেনাকাটার কাজ।
‘থ্যাংকস গিভিং ডে’র পরের দিনটিকেই ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসেবে পালন করেন যুক্তরাষ্ট্রের দোকানিরা। এইদিন পণ্যের ওপর তারা বিভিন্ন ধরণের ছাড় দেন।